১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পারমাণবিক স্থাপনায় আবারও কাজ শুরু করেছে ইরান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • 96

ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় বিভিন্ন কার্যক্রম চালাতে ও গাড়ির আনাগোনা দেখা গেছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ফোর্দোর পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ সামগ্রী দিয়ে কাজ চলছে। এই পারমাণবিক স্থাপনায় সম্প্রতি বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

২৯ জুনের ওই এলাকার স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, একটি এক্সকাভেটর ও ক্রেন পারমাণবিক স্থাপনার অ্যাক্সেস রাস্তার ওপর কাজ চলছে। যেখানে মার্কিন ‘বাঙ্কার-বাস্টার’ বোমার হামলা হয়েছে।

তার পাশেই পাহাড়ের আরও নিচের একটি ছবিতে দেখা যাচ্ছে একটি বুলডোজার ও ট্রাক।

নির্মাণ সামগ্রী চালু রয়েছে পারমাণবিক স্থাপনার সাইটের প্রবেশপথেও। যেখানে মার্কিন হামলার পর আবার ইসরায়েলি বিমান হামলায়ও হয়েছিল।

পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট ২৮শে জুনের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বলেন, এই নির্মাণকাজের মধ্যে থাকতে পারে-বিস্ফোরণে তৈরি গর্ত ভরাট, ক্ষয়ক্ষতির প্রকৌশলগত মূল্যায়ন ও তেজস্ক্রিয় নমুনা সংগ্রহ।

আরও পড়ুন : হামলার শিকার ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পর্কে যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তারা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছেন।

এদিকে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি শুক্রবার বলেন, ইরান চাইলে ‘মাত্র কয়েক মাসের মধ্যেই’ পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করতে পারে।

প্রসঙ্গত, গত ২২ জুন ভোরে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। পরমাণু স্থাপনাগুলো হলো নাতানজ, ফোরদো ও ইসফাহান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পারমাণবিক স্থাপনায় আবারও কাজ শুরু করেছে ইরান

সর্বশেষ আপডেট : ১০:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫