তারকাদের নিয়ে যেনো গুজবের শেষ নেই। ঢালিউড নায়িকাদের ক্ষেত্রে এটা আরো বেশি। এইতো মাসখানেক আগেই ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা পরীমণির মৃত্যুর গুজব। পরে ফেসবুক লাইভে এসে বিষয়টির প্রতিবাদ জানিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি। দেড় মাস পর একই ঘটনার শিকার হলেন আরেক নায়িকা মাহিয়া মাহি।
সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ এবং পেজে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি চোখে পড়েছে মাহিরও। হঠাৎ নিজের মৃত্যুর খবরে হতবাক মাহিয়া মাহি।
এ ধরনের গুজব নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করে সামাজিক মাধ্যমে স্পষ্ট মাহি জানিয়ে দিয়েছেন, তিনি ভালো আছেন।
সোমবার (৩০ জুন) ফেসবুক পোস্টে মাহি লেখেন, আমি আছি, মরি নাই রে ভাই।
আরো পড়ুন: শাবনূর ভক্তদের জন্য সুখবর
প্রসঙ্গত, মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অনেক দিন ধরে তাকে নতুন কোনো সিনেমা বা শুটিংয়ে দেখা যাচ্ছে না। তবে ব্যক্তিগত জীবন এবং রাজনীতির কারণে তিনি আলোচনায় ছিলেন।
ঢাকা ডেস্ক 









