১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এনবিআরের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • 102

কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার (২৯ জুন) রাতে এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক এ তথ্য জানান।

এর আগে একই দিন এক বিবৃতিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টির কথা জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর কর্মকর্তাদের দ্রুত কর্মস্থলে ফেরার আহ্বান জানায়। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়।

বিবৃতি বলা হয়, এনবিআরের এই আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের পরিপন্থি। গত দুই মাস ধরে চলমান এই অবস্থার কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

অন্যদিকে এনবিআর সংস্কার পর্যালোচনায় ৫ সদস্যের উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার সন্ধ্যায় সচিবালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে কমিটিতে কারা থাকছেন এবং কমিটির কার্যপরিধি কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অর্থ উপদেষ্টা।

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, এনবিআর সংস্কার পর্যালোচনায় ৫ সদস্যের উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানা যাবে। কমিটি আলাপ-আলোচনা করবে এনবিআর কীভাবে সংস্কার করা যায় সে বিষয়ে। তারা সবার সঙ্গে আলোচনা করবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এনবিআরের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

সর্বশেষ আপডেট : ১০:০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫