১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • 98

ছবি :সংগৃহীত

সৌদিতে অবস্থানরত প্রবাসীদের দারুন সুখবর দিয়েছে দেশটির সরকার। সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত জানিয়েছে, যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনোরকম ভোগান্তি ছাড়াই ৩০ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন।

গত বৃহস্পতিবার (২৬ জুন) থেকে এ সুযোগ চালু হয়েছে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে।

ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়া ছাড়াও যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান তারও এই সুযোগ কাজে লাগাতে পারেন।

এক বিবৃতিতে পাসপোর্ট অধিদপ্তর থেকে জানানো হয়েছে, যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন : কুয়েতের ভিসা নিয়ে বড় সুখবর দিলেন উপদেষ্টা আসিফ

বিবৃতিতে আরো জানানো হয়েছে, যারা এই সুবিধা নিতে আগ্রহী তাদের ৩০ দিনের মধ্যে আবেদন শেষ করতে হবে। সময় শেষের আগেই আবেদন করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে।

আবেদনের নিয়ম :

ভিসাধারীদেরকে আবেদন করতে হবে আবশের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে। সেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। যারা নিজ থেকে আবেদন করতে পারেন না, তারা পরিচিত কেউ বা কোনো নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। ‘আবশের’ প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যা হলে সাইবার ক্যাফের সহায়তা নেওয়া যেতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর

সর্বশেষ আপডেট : ০৩:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫