১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উত্তরায় দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, প্রাণ গেল ৩ জনের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৫৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • 104

রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর ট্রাক উঠে গিয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অমিত (২৩), নাঈমুল হক (৩২) ও জাবেদ আলম খান (৫৫)। এদের মধ্যে অমিত আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। নাঈমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিরত ছিলেন। অপরজনের পরিচয় জানা যায়নি।

রোববার (২৯ জুন) সকালে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন : কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘নিহত তিনজনই পথচারী। ঘাতক ট্রাকের চাপায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ওসি আরও বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি পাথরভর্তির ট্রাক এই দুর্ঘটনা ঘটায়। এ ঘটনায় মরদেহগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে । নিহতদের বিস্তারিত নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

উত্তরায় দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, প্রাণ গেল ৩ জনের

সর্বশেষ আপডেট : ১১:৫৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫