১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বয়স আটকাতে যে চিকিৎসা চলছিল শেফালীর, নিচ্ছিলেন ইঞ্জেকশনও!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • 95

শোকে কাতর বলিউড। ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালার মৃত্যুতে হতবাক সকলেই।

শুক্রবার (২৭ জুন) গভীর রাতে আচমকাই মৃত্যু হয় অভিনেত্রীর।

জানা যায়, দীর্ঘদিন ধরে ‘অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট’ নিচ্ছিলেন শেফালী। যদিও তার মৃত্যুর নেপথ্যে এই কারণ রয়েছে কিনা তা নিশ্চিত নয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বয়স আটকাতে যে চিকিৎসা চলছিল শেফালীর

শেফালীর ঘনিষ্ঠ সূত্রের খবর, গত পাঁচ-ছয় বছর ধরেই তিনি অ্যান্টি-এজিং চিকিৎসা করাচ্ছিলেন। মূলত ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানো আর বয়স কম দেখানোর জন্যই নেওয়া হয় এই চিকিৎসা।

সূত্র জানাচ্ছে, সেই চিকিৎসায় নিয়মিত দেওয়া হত ভিটামিন সি আর গ্লুটাথিওন ইনজেকশন। গ্লুটাথিওন মূলত ডিটক্সিফিকেশন এবং স্কিন ফেয়ারনেসের (ত্বক ফরসা) জন্য ব্যবহৃত হয়।

চিকিৎসকের কথায়, ‘‘এই ওষুধ সরাসরি হার্টের ক্ষতি করে, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটা কসমেটিক চিকিৎসা। মৃত্যুর কারণ এই চিকিৎসা কিনা, সেটা নিশ্চিত হবে ফরেনসিক রিপোর্টে।’’

আরও পড়ুন : বন্ধুর সঙ্গে বিছানায় যেতে জোর করেছিলেন সঞ্জয়

এর আগে শুক্রবার গভীর রাতে মুম্বাইয়ের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন শেফালী। স্বামী পরাগ তাকে দ্রুত নিয়ে যান বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ।

রাত ১১টা ১৫ মিনিট নাগাদ হাসপাতালে পৌঁছনোর পরই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, ২০০২ সালের ভাইরাল মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ দিয়েই রাতারাতি তারকা হয়েছিলেন শেফালী। এর পর ‘মুঝসে শাদি করোগি’ ছবিতেও দেখা যায় তাকে। পরে ডান্স রিয়্যালিটি শো ‘নচ বালিয়ে’-তে স্বামী পরাগের সঙ্গে অংশ নেন। আর ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে ফের চর্চায় উঠে আসেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বয়স আটকাতে যে চিকিৎসা চলছিল শেফালীর, নিচ্ছিলেন ইঞ্জেকশনও!

সর্বশেষ আপডেট : ১১:৩৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫