০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • 94

ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ স্থল ও আশপাশ থেকে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপস্থিত লোকজন তাদেরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. এনামুল হোসেন, আলম, মনিরুজ্জামান, মামুন, জাকির হোসেন ও রাসেল।

শনিবার (২৮ জুন) দুপুরে দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারাকৃত একজনের কাছ থেকে ছুড়ি উদ্ধার করা হয়েছে। অন্যরা পকেট মারতে গিয়ে ধরা পরে। এছাড়া সমাবেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, পাঁচ জন ছিনতিইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সমাবেশের বিভিন্ন স্থান থেকে তাদের ধরে পুলিশে দিয়েছে পাবলিক। এদের মধ্যে কয়েকজন সমাবেশে আসা লোকদের পকেট মারতে গিয়ে ধরা পরেছে।

আরো পড়ুন: রাজধানীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ১৬ দফা ঘোষণা

ঘটনাস্থলে থাকা এসআই ইয়ামিন সরকার জানান, গ্রেপ্তারকৃতরা ছিনতাই ও পকেট মারের সঙ্গে জড়িত। তাদের মধ্যে এনামুল হোসেনের কাছ থেকে ছুড়ি, কাচি ও কিছু বই উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এনামুল হোসেনের বাড়ি পাবনার আমিনপুরে। তার বাবার নাম হযরত আলী শিকদার। আলম সোহরাওয়ার্দী উদ্যানের ভাসমান লোক, মনিরুজ্জামানের বাড়ি বগুড়া, মামুনের বাড়ি নবাবগঞ্জ, জাকিরের লক্ষিপুর ও রাসেলের বাড়ি নারায়ণগঞ্জ বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ০৭:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫