০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মিরপুরে ঢেকে রাখা জুলাই আন্দোলনের গ্রাফিতির পোস্টার সরাচ্ছে ছাত্রদল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • 133

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের স্মৃতিচিহ্ন গ্রাফিতি ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে দৃশ্যমান থাকলেও, কিছু সংগঠনের লাগানো ব্যানার ও ফেস্টুনে তা ঢাকা পড়ে গেছে ।

শনিবার (২৮ জুন) সকাল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সেখান থেকে গ্রাফিতির উপর লাগানো এসব ব্যানার ও ফেস্টুন সরিয়ে দেওয়ার অভিযান শুরু করেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও গুম-নিপীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে দেয়ালচিত্র ও গ্রাফিতি আঁকা হয়েছিল।

অথচ সেগুলোর উপর নানা ধরনের ফেস্টুন ও ব্যানার টানিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তারা বলেন, ইতিহাস মুছে ফেলার এই অপচেষ্টা কখনো সফল হবে না।

দলীয় ব্যানার, ফেস্টুন অপসারণের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সকল দলেরই ব্যানার ফেস্টুন সরিয়ে দিচ্ছি এবং নিজের সংগঠনের ব্যানার ফেস্টুন সরানোর বিষয়ে আমরা বিব্রত হচ্ছি না।

আরো পড়ুন: ‘বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে’

এসময় ছাত্রদল নেতারা আরও জানান, এই কর্মসূচি যতদিন পর্যন্ত এগুলো পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত চলবে। এতে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা জানান,

“এই গ্রাফিতিগুলো আমাদের আত্মত্যাগের ইতিহাস বহন করে। এগুলো ঢেকে রাখা মানে ইতিহাস মুছে ফেলার চেষ্টা, যা আমরা হতে দেব না।”

কর্মসূচিটির নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ড এবং থানা ইউনিটের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মিরপুরে ঢেকে রাখা জুলাই আন্দোলনের গ্রাফিতির পোস্টার সরাচ্ছে ছাত্রদল

সর্বশেষ আপডেট : ০৭:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫