০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রেমিকাকে ভালোবাসি বলে ছাদ থেকে শিক্ষার্থীর লাফ, অতঃপর…

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 54

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাদ আহমেদ প্রেমঘটিত কারণে হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

প্রেমিকাকে ভালোবাসি বলে ছাদ থেকে শিক্ষার্থীর লাফ

বুধবার (২৫ জুন) রাত ১১টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের চারতলার ছাদ থেকে লাফ দেন তিনি।

আহত শিক্ষার্থীর সাদ আহমেদ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

জানা গেছে, আত্মহত্যার চেষ্টার আগে সাদ তার ফেসবুক অ্যাকাউন্টে একাধিক আবেগঘন স্ট্যাটাস দেন। এক পোস্টে তিনি লেখেন, ‘ভালোবাসি লিসা’। এ ছাড়া প্রেমিকা ও পরিবারকে নিয়ে একাধিক পোস্ট করেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, আমি মাত্রই ছাদে উঠেছিলাম, তিনতলায় ওঠার পরে বিকট শব্দ শুনতে পাই। তারপর ওখান থেকে দৌড়ে এসে দেখি একজন মাটিতে পড়ে আছে। তার পায়ের অবস্থা খুবই খারাপ। দুই পা ভেঙে গেছে মনে হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হয়। বর্তমানে তিনি রামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

আরও পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে ভারতের ভিডিও প্রচার

সাদের এক বন্ধু বলেন, ছেলেটা খুব সহজ-সরল ছিল। তবে ওর কিছু আর্থিক এবং বাসায় সমস্যা ছিল।

সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, আমি বাইরে ছিলাম। ঘটনাটি শোনার পর হলে গিয়ে শুনতে পেলাম তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সে ফার্স্ট ব্লকের চারতলা থেকে লাফ দিয়েছিল। সম্ভবত তার একটা পা ভেঙে গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমরা ঘটনাটি শোনামাত্রই সেখানে অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা বিস্তারিত কিছু জানতে পারিনি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রেমিকাকে ভালোবাসি বলে ছাদ থেকে শিক্ষার্থীর লাফ, অতঃপর…

সর্বশেষ আপডেট : ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫