০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এইচএসসি পরীক্ষা শুরু, মানতে হবে যেসব স্বাস্থ্যবিধি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 96

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। সব বোর্ডের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।

এইচএসসি পরীক্ষা

সময়সূচি অনুযায়ী, পরীক্ষার প্রথম দিন সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬০৫টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মাদরাসা বোর্ডের অধীনে ৪৫৯টি কেন্দ্রে আলিমের কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীন ৭৩৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এইচএসসি (বিএম/বিএমটি)।

এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৭টি স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে। স্বাস্থ্যবিধিগুলো হলো-

১. কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক।

২. পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

৩. ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

৪. পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ওষুধ স্প্রে করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে।

৫. পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে।

৬. প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে। এ বিষয়ে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

✪ আরও পড়ুন: রাজশাহীতে কমেছে এইচএসসি পরীক্ষার্থী

৭. জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে।

প্রসঙ্গত, এবার এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন থেকে শুরু হয়ে চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এইচএসসি পরীক্ষা শুরু, মানতে হবে যেসব স্বাস্থ্যবিধি

সর্বশেষ আপডেট : ১০:০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫