যুদ্ধে ইসরায়েলের সাথে লড়াই করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে নেটো সম্মেলনে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘ইরান সাহসিকতার সাথে লড়াই করেছে’।
ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের আছে কি-না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সাথে লড়াই করেছে।’
‘যদি তারা তেল বিক্রি করতে যায়, তবে চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে,’ তিনি বলছিলেন।
তিনি বলেন, ‘দেশটির (ইরানের) আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন।’
আরও পড়ুন : ইরানি হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, যা জানা গেল
উল্লেখ্য, চলতি বছরের ১৩ জুন ইসরায়েল ইরানের ভুখণ্ডে হামলা চালায়, যার লক্ষ্য ছিল দেশটির পারমাণবিক স্থাপনাগুলো। জবাবে ইরানও পালটা হামলা চালায় ইসরায়েলে।
সংঘাত চরমে পৌঁছালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
শেষ পর্যন্ত, এই উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের সঙ্গে আলোচনা করে যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা উভয় দেশ মেনে নিতে সম্মত হয়।
এই ঘোষণার মাধ্যমে আপাতত এই সংঘাতের অবসান ঘটে।
ইরান বলছে, এই যুদ্ধবিরতি শুধুই সাময়িক বিরতি নয়, বরং এটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে- তারা ভয় পায় না, বরং প্রতিরোধ করতে জানে।
তেহরান মনে করছে, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তারা এখন আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী অবস্থানে।
ঢাকা ডেস্ক 









