০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মধ্যরাতে দফায় দফায় রাশিয়ার হামলা, নরকের পরিস্থিতি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • 116

ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দফায় দফায় এমন হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ যেন এক নরকের পরিস্থিতি।

মধ্যরাতে দফায় দফায় রাশিয়ার হামলা

মঙ্গলবার (২৪ জুন) সকালে আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেহ গ্রিহোরভের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইউক্রেনের বার্তা সংস্থা ‘আরবিসি ইউক্রেন’।

আরবিসি ইউক্রেন জানিয়েছে, সোমবার (২৩ জুন) মধ্যরাতে ভারখনোসিরোভাটকা কমিউনিটির একটি গ্রামে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। হামলায় একজন পুরুষ, একজন নারী এবং ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

আঞ্চলিক প্রশাসনপ্রধান বলেন, হামলায় নিহতরা আলাদা পরিবারের হলেও একই জায়গায় বসবাস করতেন। তারা রাতে নিজেদের ঘরে ঘুমিয়েছিলেন, কিন্তু রুশ ড্রোনের হামলায় তারা চিরতরে ঘুমিয়ে গেলেন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : শত্রুদেশে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ওলেহ গ্রিহোরভ বলেন, ‘এ হামলায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর আগুনও ধরে যায়। উদ্ধারকর্মী, চিকিৎসকসহ সব জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।’

একই রাতে রুশ বাহিনী খারকিভ শহরেও ড্রোন হামলা চালিয়েছে বলে জানায় আরবিসি ইউক্রেন। শহরের মেয়রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, অন্তত সাতটি ‘শাহেদ’ ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। বাকিগুলো তিনটি স্থানে আঘাত হানে— এর মধ্যে দুটি ছিল নিমিশলিয়ানস্কি জেলার আবাসিক এলাকায়, আর একটি ছিল সালটিভস্কি জেলার একটি বেসামরিক স্থাপনায়।

এর আগে স্থানীয় সময় রোববার (২২ জুন) রাত ১টার দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় চার শিশুসহ ছয়জন নিহত ও ২৫ জন আহত হন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১টার দিকে একাধিক বিস্ফোরণ ও কামিকাজ ড্রোন উড়তে দেখা গেছে। এর এক ঘণ্টা পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে এ হামলা চলে বলে প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মধ্যরাতে দফায় দফায় রাশিয়ার হামলা, নরকের পরিস্থিতি

সর্বশেষ আপডেট : ১১:০০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫