০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিছানায় পাশাপাশি দুজন, কাঞ্চন-শ্রীময়ীর ছবি ভাইরাল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • 104

এবার রোমান্সে মজেছেন ওপার বাংলার তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। বর্ষায় পাহাড়ের টানে তিলোত্তমা ছেড়ে তাদের কালিম্পং ভ্রমণের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বর্ষার অপরূপ সৌন্দর্য।

শ্রীময়ী চট্টোরাজের শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, ট্রেনের আপার বার্থে মায়ের সঙ্গে হাসিমুখে বসে আছে ছোট্ট কৃষভি। নেটিজেনদের অনেকেই মনে করছেন, কাঞ্চন-শ্রীময়ী তাদের এই যাত্রা করছেন ট্রেনের ফার্স্ট ক্লাসে।

আরেকটি ছবিতে দেখা যায়, লোয়ার বার্থে একে অপরের চোখে চোখ রেখে রোম্যান্সে মজেছেন এ তারকাজুটি। হোটেলের জানালা থেকে শুরু করে গাড়ির ভেতর থেকেও তারা ক্যামেরাবন্দী করেছেন বৃষ্টিভেজা পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য।

আরও পড়ুন : শাড়ি পড়ে ভাইরাল ছবিগুলো কি মিথিলার, যা জানা গেল

মূলত উইন্ডোজের নতুন ভূতের ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিং শুরু হয়েছে । সেই ছবিতেই অভিনয় করছেন কাঞ্চন মল্লিক। আর সেখানেই অভিনেতা সপরিবারে গেছেন। সঙ্গে রয়েছে ছোট্ট কৃষভী। ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়ের প্রথম ট্রেন জার্নির ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। শুটিংয়ের ফাঁকে পরিবারের সঙ্গে কাঞ্চনের সময় যেন ভালোই কাটছে তা আর বলার অপেক্ষা রাখে না।

এর আগেও কৃষভিকে নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। তখন অবশ্য সে ছিল খুবই ছোট। গত নভেম্বরে কৃষভির জন্মের মাত্র দেড় মাসের মাথায় ডিসেম্বরে পেলিংয়ে গিয়েছিলেন।

প্রসঙ্গত, কাঞ্চনের জীবনের নানা বাঁকে শ্রীময়ী সবসময় পাশে ছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরপরই কাঞ্চন বিয়ে করেন শ্রীময়ীকে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিছানায় পাশাপাশি দুজন, কাঞ্চন-শ্রীময়ীর ছবি ভাইরাল

সর্বশেষ আপডেট : ১০:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫