ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে এ ধরনের হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে বলে করেছে দেশটি।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন।
মেদভেদেভের দাবি, বড় যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য এরই মধ্যে বেশ কিছু দেশ ইরানকে পারমাণবিক বোমা দিতে চাইছে।
রোববার (২২ জুন) এক টেলিগ্রাম বার্তায় মেদভেদেভ বলেন, নিজেকে শান্তি স্থাপনকারী দাবি করা ট্রাম্প যুক্তরাষ্ট্রকে নতুন একটি যুদ্ধে জড়িয়ে ফেললেন।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের যেসব টার্গেটে সহজে হামলা চালাতে পারে ইরান
পুতিনের ঘনিষ্ঠ এই সহযোগী বলেন, তিন পারমানবিক স্থাপনায় হামলা চালিয়ে কী অর্জন করলো আমেরিকানরা? তেমন কোনও ক্ষতিই হয়নি ইরানের ওই পারমানবিক স্থাপনাগুলোর। বরং একটি ‘নতুন যুদ্ধ’ শুরু করলেন ট্রাম্প।
প্রসঙ্গত, গত ১২ জুন রাতে হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এ অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।
আরও পড়ুন : ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র কেন এত ভয়ংকর?
এরপর থেকে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। এরপর সেই থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত উভয়দেশের অনেকে নিহত ও আহত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।
ববং দিন দিন একে অপরের ওপর হামলার তীব্রতা আরও বাড়াচ্ছে। এরই মধ্যে গত শনিবার রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান— এই তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান-ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।
ঢাকা ডেস্ক 









