০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশের নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • 94

ছবি: সংগৃহীত

দেশের ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে আসাদ আলম সিয়ামকে নিয়োগ দিয়েছে সরকার। এরআগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (১৯ জুন) এক অফিস আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। যা আগামীকাল শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে।’

নতুন পররাষ্ট্র সচিব রবিবার অফিসে যোগ দেবেন, এক সিনিয়র কর্মকর্তা ইউএনবিকে এ তথ্য জানান।

দায়িত্ব দেওয়ার ৮ মাসের মাথায় দেশের ২৭তম পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গত ২২ মে তিনি ছুটিতে যান।

আরো পড়ুন: পরিচয় মিলল তুষারের সঙ্গে কথা বলা সেই এনসিপি নেত্রীর

এবার তার উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দেশের পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রের আগে অষ্ট্রিয়ার (ভিয়েনায়) জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশের নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম

সর্বশেষ আপডেট : ০৮:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫