১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • 165

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের পাশাপাশি ফেনী ও ময়মনসিংহ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলেও বুলেটিনে বলা হয়েছে।

এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সর্বশেষ আপডেট : ০৮:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫