০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্পেনকে হারিয়ে নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল 

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • 151

ছবি: সংগৃহীত

টাইব্রেকারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে আবারও নেশন্স লিগের শিরোপা জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল। ২০১৯ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে নেশনস লিগের প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগিজরা।

রোববার (৮ জুন) ফাইনালে নির্ধারিত সময়ের খেলাতেও সমানে সমান ছিল দুই দল। খেলা শেষ হয় ২-২ সমতায়। তার পর ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়ালেও ব্যবধানে হেরফের হয়নি। টাইব্রেকারে ৫–৩ গোলে স্পেনকে হারিয়ে প্রথম দল হিসেবে একাধিকবার উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল।

ম্যাচের ২১ মিনিটে মার্তিন জুবিমেন্দি এগিয়ে দিয়েছিলেন আগেরবারের চ্যাম্পিয়ন স্পেনকে। ৫ মিনিট পর পর্তুগিজরা সমতায় ফেরে নুনো মেন্দেসের গোলে। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে স্পেনকে আবার এগিয়ে দিয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল। ৬১ মিনিটে হেড করে পর্তুগালকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্পেনকে হারিয়ে নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল 

সর্বশেষ আপডেট : ১১:২১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫