১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • 107

ছবি : সংগৃহীত

দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে সোনার দাম।

এবার ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা।

পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ২১ মে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস।

সে সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা,

১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ

সর্বশেষ আপডেট : ১০:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫