০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ ঈদযাত্রায় বাড়তি দুর্ভোগ যোগ করতে পারে বৃষ্টি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • 55

ছবি: সংগৃহীত

আগামী ৭ জুন বাংলাদেশে উদযাপিত হতে যাচ্ছে ঈদুল আজহা। তাই পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। আজ থেকে ছুটি শুরু হওয়ায় রাস্তাঘাটে ঘরমুখী মানুষের ঢল নেমেছে।

সকালে গাজীপুরের টঙ্গী থেকে চন্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গেছে। যানজটের সঙ্গে সড়ক পথের যাত্রীদের দুর্ভোগ আরও বাড়াতে পারে বৃষ্টি।

বৃহস্পতিবার ( ৫ জুন) সকাল ৯ টা থেকে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সারা দেশে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

তবে ঢাকা ও পাশ্ববর্তী জেলায় আজ তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পৃথক আরেক পূর্বাভাসে জানিয়েছে এই সংস্থাটি।

বৃষ্টিপাতের এই ধারা আগামীকালও (শুক্রবার) অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টি ঝরার প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।

কারণ মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে

শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে ঈদের দিন (শনিবার) সকাল থেকে দুয়েক জায়গায় বৃষ্টি হলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঈদের পরের দিনও সারা দেশের আবহাওয়া একই রকম থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে ঈদের দিন গরমে কষ্ট পেতে হতে পারে মানুষকে। কারণ এদিন (শনিবার) দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পূবর্াভাস দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ ঈদযাত্রায় বাড়তি দুর্ভোগ যোগ করতে পারে বৃষ্টি

সর্বশেষ আপডেট : ০১:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫