০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা, বাদ পড়লেন যেসব তারকা খেলোয়াড়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • 119

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ডাবল-হেডার ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে এবার ঘোষণা এসেছে ভিন্নধর্মী উপায়ে।

বাহিয়া ব্লাঙ্কার সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অংশগ্রহণে নির্মিত একটি বিশেষ ভিডিওর মাধ্যমে। টিওয়াইসি স্পোর্টস

দলে প্রত্যাবর্তন ঘটেছে অধিনায়ক লিওনেল মেসির, যিনি ইনজুরির কারণে আগের স্কোয়াডে ছিলেন না। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা খেলোয়াড়কে সম্পূর্ণ ফিট হিসেবে বিবেচনা করা হয়েছে।

আর্জেন্টিনা আগামী ৬ জুন সান্তিয়াগো দে চিলিতে চিলির বিপক্ষে মুখোমুখি হবে।

ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৭টায় এবং ১১ জুন মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

এবারের স্কোয়াডে এসেছে বেশ কিছু চমক ও পরিবর্তন। উল্লেখযোগ্য হলো- বেলগ্রানোর তরুণ ডিফেন্ডার মারিয়ানো ত্রোইলো এবং রিভার প্লেটের উদীয়মান মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর অন্তর্ভুক্তি। এই দু’জনই এখনো আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেননি, তবে সাম্প্রতিক পারফরম্যান্স তাদেরকে স্কালোনির নজরে এনেছে।

আরো পড়ুন: ব্যাটিং ধস, এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

তাদের সঙ্গে আরও এক তরুণ, কেভিন লোমোনাকো (ইনডিপেনডিয়েন্তে), স্থানীয় লিগ থেকে সুযোগ পেয়েছেন। একই সঙ্গে, ইউরোপ-ভিত্তিক মিডফিল্ডার এনজো ব্যারেনেচিয়া (ভ্যালেন্সিয়া) আবারও স্কোয়াডে ফিরেছেন, যদিও তার এখনো অভিষেক হয়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা, বাদ পড়লেন যেসব তারকা খেলোয়াড়

সর্বশেষ আপডেট : ০২:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫