১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ থেকে সারা দেশের সব সোনার দোকান বন্ধ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • 95

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৯ মে) থেকে ঢাকাসহ দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

বুধবার (২৮ মে) রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগঠনটি জানায়, বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

এর প্রতিবাদ এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে তারা বলেন, ‘সহ-সভাপতি রিপনুল হাসানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার গভীর উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার এলাকায় নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ থেকে সারা দেশের সব সোনার দোকান বন্ধ

সর্বশেষ আপডেট : ১০:৫৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫