১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৫:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • 70

ছবি: সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের বুধবারের (২৮ মে) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে ভূমিসচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আলোচনা চলমান থাকায় সচিবালয়ে বুধবারের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য বুধবার (২৮ মে) মন্ত্রিপরিষদ সচিবকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে, মঙ্গলবার বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। তার সঙ্গে বৈঠকে সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব।

আরো পড়ুন: মমতাজকে আবারও ডিম নিক্ষেপ

উল্লেখ্য, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী কিছু বিধান পুনর্বিন্যাসের মাধ্যমে সরকারি কর্মচারীদের চাকরি নিরাপত্তা ও পদোন্নতির বিষয়ে পরিবর্তন আনা হয়েছে; যা নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অসন্তোষ প্রকাশ করেন। এরপর আন্দোলনে নামেন তারা

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত

সর্বশেষ আপডেট : ০৫:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫