১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • 103

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) তিন ঘণ্টার এক অভিযানে সহযোগীসহ তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কথিত ‘সেভেন স্টার’ বাহিনীর প্রধান ছিলেন সুব্রত বাইন। পুলিশের খাতায় তার পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন।

বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে ভারতের কারাগারে কিছু দিন বন্দি ছিলেন তিনি। সুব্রত বাইনের আদি নিবাস বরিশালের আগৈলঝাড়া থানার জোবারপাড় গ্রামে।

আরো পড়ুন: মিরপুরে দিনদুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

তার বাবা বিপুল বাইন ছিলেন একটি এনজিওর গাড়িচালক। মা কুমুলিনি আর তিন বোন মেরি, চেরি ও পরীকে নিয়ে ঢাকার মগবাজারের ভাড়া বাসায় থাকতেন। সুব্রত বাইন বড় সন্তান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ০৪:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫