০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফের মা হচ্ছেন আলিয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • 65

কয়েক মাস আগেই এক সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তানের পরিকল্পনার কথা জানিয়েছিলেন আলিয়া ভাট। এমনকী এও জানিয়েছিলেন যে, দ্বিতীয় সন্তানের নামও ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন রণবীর কাপুর-আলিয়া দম্পতি।

এবার কান-এর লাল গালিচা থেকে আলিয়ার দ্বিতীয় লুক ভাইরাল হতেই জোর শোরগোল! অভিনেত্রীর কান লুক ভাইরাল হতেই আলিয়ার ‘বেবিবাম্প’ স্পষ্ট হওয়ার দাবি তুলেছেন তারা। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি আবারও মা হচ্ছেন আলিয়া?

‘মেয়ের জন্মের পর থেকে নাকি রণবীর কাপুর একেবারে বদলে গিয়েছেন।’ বলে সম্প্রতি জানিয়েছেন আলিয়া। অন্যদিকে রাহার জন্মের পর থেকে রণবীর-আলিয়ার ফিল্মি ক্যারিয়ারের বৃহস্পতিও তুঙ্গে। একের পর এক বিগ বাজেট সিনেমা করছেন তাঁরা।

ফের মা হচ্ছেন আলিয়া

এসবের মাঝেই কান-এর গালিচায় আলিয়া ভাটের দ্বিতীয় লুক দেখে নেটপাড়ার অনুমান, এবার সম্ভবত রণবীর কাপুরের ঘরে দ্বিতীয় সন্তান আসতে চলেছে।

তাদের দাবি, কালো অফ শোল্ডার গাউন থেকে স্পষ্ট নাকি ফুটে উঠেছে অভিনেত্রীর বেবিবাম্প।

সেই জল্পনা যখন তুঙ্গে তখন এ প্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি জয় শেঠির পডকাস্টে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই অভিনেত্রী জানান, পুত্রসন্তানের জন্যেও একটি নাম ঠিক করে রেখেছেন তাঁরা। রাহার নামকরণ করেছিলেন দাদী নীতু কাপুর।

সেইসময়েই পুত্রসন্তানের নাম ভেবে রেখেছিলেন রণবীর-আলিয়া।

অভিনেত্রীর কথায়, ভবিষ্যতে যদি আমার ছেলে হয়, তাহলে সেই নামটাই রাখব। কখন ঘটল এসব? আলিয়া বলছেন, “আমি আর রণবীর যখন মা-বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ফ্যামিলি গ্রুপে বেশ কয়েকটা নামের প্রস্তাব দিয়েছিল সকলে। সেখান থেকেই একটি পুত্রসন্তানের নাম আমার আর রণবীরের ভালো লেগে যায়। আমার শাশুড়ি তখনই মেয়ে হলে ‘রাহা’ নাম রাখার প্রস্তাব দেন।

আরও পড়ুন : সৃজিতকে নিয়ে গোপন খবর ফাঁস করলেন স্বস্তিকা

ওনি বলেছিলেন, পুত্রসন্তানের নামের সঙ্গে এটা খুব ভালো মিলে যাবে। ভবিষ্যতে দুই সন্তানের নামও তাহলে মিলে যাবে। তখনই আমি আর রণবীর এক ছেলে এবং এক মেয়ের নাম ঠিক করে রেখেছি।

সেই নামটি যদিও জানাননি তখন আলিয়া, তবে তারকাদম্পতি যে দ্বিতীয় সন্তানের পরিকল্পনায় রয়েছেন, সেই ইঙ্গিত স্পষ্ট। এবার কান-এর কার্পেটে আলিয়ার স্ফীতোদর দেখে সেই ইঙ্গিত মিলিয়েই দুয়ে দুয়ে চার করে ফেলল নেটপাড়া।

উল্লেখ্য, গত শুক্রবার কান উৎসবের মঞ্চে দেখা যায় আলিয়া ভাটকে। অভিনেত্রী নরম গোলাপিরঙা গাউনে সেজে যাত্রা শুরু করেন হোটেল মার্টিনেজ থেকে। প্রথম বারপা রেখেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার সাজ, তার ব্যক্তিত্ব, আন্তরিকতা ও রূপের জৌলুসে মুগ্ধ ফ্রান্স। সেই মোতাবেক ভাটকন্যা কান মঞ্চে উঠলেন, দেখলেন এবং জয় করলেন।

শনিবারই ৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ শেষ হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফের মা হচ্ছেন আলিয়া

সর্বশেষ আপডেট : ০১:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫