০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুঃখ প্রকাশ করে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 139

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। বৃহস্পতিবার (২২ মে) বিকালে তিনি তার ভেরিফাইড ফেসবুকে পোস্টে এ কথা বলেন।

পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোন বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল-সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী শ্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্টীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যত রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে।’

আলো পড়ুন: আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা ইশরাকের

তিনি বলেন, ‘বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দুঃখ প্রকাশ করে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস

সর্বশেষ আপডেট : ০৬:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫