০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিয়ের দাবিতে রাজুর বাড়িতে প্রেমিকার অনশন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • 81

ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় দীর্ঘ ৮ বছরের প্রেমের সম্পর্ক ভাটা পড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন বিজলী আক্তার (২৭) নামে এক গার্মেন্টসকর্মী। বর্তমানে প্রেমিক রাজু সৌদি আরবে অবস্থান করছেন। প্রেমিক রাজু (৩০) উপজেলার সুলতানহাটা গ্রামের মোজাহার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে বিজলী আক্তার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ঘরের ভেতর খাটের ওপর অনশনে বসেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী প্রেমিকা বাদী হয়ে রাজু ও তার বাবা-মাসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রেমিকা ওই বাড়িতে অনশনে বসার পর থেকে রাজুর বাবা, মাসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগেও মেয়েটি প্রেমিক রাজুর বাড়িতে আসেন। পরে স্থানীয়দের মাধ্যমে বিয়ের আশ্বাসে বিষয়টি মীমাংসা হয়।

কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় মেয়েটি প্রেমিকের বাড়িতে ফের অনশনে বসেছেন। এ সময় রাজুর বাবা মেয়েটির ওপর শারীরিক নির্যাতন চালিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।

অনশনরত প্রেমিকা বলেন, ‘ঢাকায় একই গার্মেন্টসে চাকরির সুবাদে প্রায় ৮ বছর আগে আমার সঙ্গে রাজুর পরিচয় হয়। পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আরো পড়ুন: পাঁচ সন্তানের জননী পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও

এক পর্যায়ে মাঝেমধ্যেই দুজন দেখা করি। এ ছাড়া বিয়ের কথা বলে একই ঘরে আমরা রাত যাপন করেছি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমার কাছ থেকে কৌশলে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আর বিষয়টি উভয় পরিবারই জানত।’

তিনি আরো বলেন, ‘রাজু ২০২৪ সালের আগস্ট মাসে সৌদি আরবে চলে যায়।

সে বিদেশ থেকে এসে আমাকে বিয়ে করবে বলে। কিন্তু চার মাস থেকে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এখন কোনো উপায় না পেয়ে তার বাড়িতে এসে অনশন করছি।’

তবে রাজুর পরিবারের লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ধুনট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামনুর রশিদ বলেন, ভুক্তভোগী এক নারী গার্মেন্টসকর্মীর অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিয়ের দাবিতে রাজুর বাড়িতে প্রেমিকার অনশন

সর্বশেষ আপডেট : ০৬:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫