১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশে আজ থেকে নতুন দামে বিক্রি হবে সোনা, ভরি কত?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • 151

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । সেই অনুযায়ী, রোববার (১৮ মে) থেকে নতুন দামে বিক্রি হবে সোনা। তবে আগের দামেই পাওয়া যাবে রুপা। শনিবার (১৭ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস।

এবার ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনাার দাম ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে বিক্রি হবে সোনা

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেট রূপা প্রতি গ্রাম ২৪১ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম ২৩০ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম ১৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার দাম ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ মে) ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। পরদিন শুক্রবার (১৬ মে) থেকে দেশের বাজারে এই দামে সোনা ক্রয়-বিক্রয় হচ্ছিল।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ৩৫ বার সোনার দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ২৩ বারই দাম বাড়ানো হয়েছে। এ ছাড়া দাম কমানো হয়েছে মাত্র ১২ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে দাম বাড়ানো হয়েছিল ৩৫ বার। এছাড়া গত বছর ২৭ বার দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশে আজ থেকে নতুন দামে বিক্রি হবে সোনা, ভরি কত?

সর্বশেষ আপডেট : ১১:৩৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫