১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নায়কের শরীর থেকে ঘামের দুর্গন্ধ, কী করেন অপু বিশ্বাস?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • 94

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। কাজ দিয়ে কোটি দর্শকের হৃদয় জয় করলেও বিভিন্ন সময় বিপাকেও পড়েছেন এ চিত্রনায়িকা। তেমনি একটি অভিজ্ঞতা এবার প্রকাশ্যে এনেছেন ঢালিউডের এ নায়িকা। আর তা হলো গরমের সময় নায়কদের শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হওয়া।

সম্প্রতি অন্তর্জালে ভাইরাল হয়েছে অপু বিশ্বাসের একটি ছোট্ট ভিডিও ক্লিপ। সেখানে দেখা যাচ্ছে, একটি সাক্ষাৎকারে নিজের শুটিং জীবনের অভিজ্ঞতা শেয়ার করছেন তিনি।

নায়কের শরীরে ঘামের দুর্গন্ধ পেলে কী করেন অপু বিশ্বাস?

ওই বিশেষ সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, গরমের সময় আউটডোরে শুটিং করা আসলে খুব কঠিন। এ সময় যদি নায়কের শরীরে ঘামের দুর্গন্ধ থাকে তাহলে কাজ করা আরও কঠিন হয়ে পড়ে।

অপু বিশ্বাস আরও বলেন,ক্যারিয়ারের শুরুতে এমন সমস্যায় আমি প্রায়ই পড়তাম। কিন্তু নায়কদের কখনও তা বুঝতে দিতাম না। আমি যখন কোনো নায়কের শরীরে ঘামের দুর্গন্ধ পাই তখন তাদের কাছে গিয়ে বলি, ভাইয়া আমি নতুন একটা পারফিউম নিয়ে আসছি। এই পররফিউমটা লাগাবেন।

চিত্রনায়িকা সে স্মৃতির কথা মনে করে জানান তখন বেশিরভাগ সময়ই নায়করা বলতো, আরে এটাতো মেয়েদের পারফিউম। তখন তাদের কারণ জানিয়ে অপু বলতো, কিন্তু ভাইয়া এটা নতুন পারফিউম। দেখেন কেমন লাগে?

এভাবে কখনও কোনো নায়ককে তাদের শরীরের দুগর্ন্ধের কথা সরাসরি বলতেন না, বুঝতেও দিতেন না অপু বিশ্বাস।

সবশেষে এ অভিনেত্রী বলেন, কোনো নায়ক বা সহকর্মীর শরীরে গরমের কারণে ঘামের দুর্গন্ধ হলে আমি এখনও এমনটা করি। তবে আমার এ টেকনিক প্রথমে কেউ বুঝতে পারেনি। কিন্তু পরে ধীরে ধীরে সেটা শুটিং সেটের লোকজনের পাশাপাশি নায়করাও জেনে যায়।

ছেলের সাথে অপু বিশ্বাস

মাস কয়েক আগেই ছেলে আব্রাম খান জয়কে নিয়ে বিদেশ ঘুরে আসেন অপু বিশ্বাস। গিয়েছিলেন সিঙ্গাপুরে, ঘুরে আসেন মারলায়ন পার্ক থেকে। সেখানে সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে মা ছেলের ফ্রেমবন্দি মুহূর্তে আপ্লুত হন তাদের ভক্তরা।

ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একরকম সিংগেল মাদারের দায়িত্ব পালন করছেন অপু বিশ্বাস। তবে মায়ের পাশাপাশি বাবার আদরও পায় আব্রাম। কিন্তু অপু কোথাও ঘুরতে গেলে ছেলেকে বাড়িতে ফেলে রেখে যান না, সঙ্গে নিয়ে যান।

শনিবার সকালে সামাজিক মাধ্যমে আব্রামের সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন অপু বিশ্বাস। দেখা যায়, অপু বিশ্বাস ছেলের মুখে স্নেহভরা হাত দিয়ে কিছু বলছেন, যা এক আবেগঘন মুহূর্ত তৈরির সঙ্গে মায়ের ভালোবাসা প্রকাশ করে। ছেলে আব্রামও হাত পকেটে রেখে মায়ের দিকে তাকিয়ে আছে, যেন কোনো কথা মনোযোগ দিয়ে শুনছে।

আরও পড়ুন : অভিমানে বাড়ি ছেড়েছেন শামীমের স্ত্রী, যা জানা গেল

আব্রাম ও অপু ম্যাচিং করে সবসময় পোশাক পরলেও ভিন্নতা থাকে প্রতিবারই। এর আগেও অবশ্য সাদা পোশাকে দুজনকে একসাথে দেখা যায়। এবার খানিকটা নতুন রূপে আবার দেখা মিলল মা-ছেলেকে। এদিন অপু বিশ্বাসের পরনে থাকতে দেখা যায় সাদা-কালো ও সোনালি ডিজাইনের কুর্তি-পাজামা; সঙ্গে কালো স্লিপার ও সানগ্লাস। এদিকে খানিকটা ম্যাচিং করে আব্রাম পরেছে সাদা শার্ট ও ছেঁড়া ডিজাইনের নীল জিন্স, সাথে স্যান্ডেল।

এছাড়াও এ সময় মা-ছেলেকে একসঙ্গে নানা পোজ দিতে দেখা যায় ক্যামেরাতে। তবে কিছু ক্যান্ডিড ছবিও ছিল সেখানে। আর তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে ভালোবাসা ছড়িয়ে দেয় তাদের ভক্ত-নেটিজেনরা।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে এখন এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নায়কের শরীর থেকে ঘামের দুর্গন্ধ, কী করেন অপু বিশ্বাস?

সর্বশেষ আপডেট : ০১:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫