০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাকিস্তানের ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ভারত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • 46

৩২টি বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট বন্ধ করল ভারত, ছবি: সংগৃহীত

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে নিরাপত্তা কারণ দেখিয়ে নিজেদের ৩২টি বিমানবন্দরে সব ধরনের বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারত।

শনিবার (১০ মে) ভোরে বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষ ‘এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই)’ এবং ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)’ এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। হিন্দুস্তান টাইমস

বিবৃতিতে বলা হয়, আগামী ১৫ মে পর্যন্ত এসব ৩২টি বিমানবন্দরে কোনো বেসামরিক বিমান উড্ডয়ন বা অবতরণ করতে পারবে না। একই সঙ্গে দিল্লি-মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিওনের (এফআইআর) ২৫টি এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটও ওই সময় পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।

যেসব বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

আধামপুর, আম্বালা, অমৃতসর, অবন্তিপুর, বাথিন্দা, ভুজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্দন, জয়সালমির, জম্মু, জামনগর, যোধপুর, কান্দলা, কাঙ্গরা, কেশোদ, কিষাণগড়, কুল্লু মানালি, লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট, সারসাওয়া, শিমলা, শ্রীনগর, দোইসে ও উত্তরলাই।

আরো পড়ুন: সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলার পর গত মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে সীমিত সামরিক অভিযান চালায় পাকিস্তান অধিকৃত কাশ্মির ও পাঞ্জাবে। এর জবাবে শুক্রবার রাতে পাকিস্তান শুরু করে ‘অপারেশন বুনিয়ান উন মারসুস’, যার আওতায় ভারতের অন্তত ১১টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য আরো হামলার আশঙ্কা মাথায় রেখে এই সাময়িক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাকিস্তানের ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ভারত

সর্বশেষ আপডেট : ০১:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫