০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আ. লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে টানা অবস্থান, আন্দোলন অব্যাহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • 61

আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির বিচার দাবিতে রাজধানীর মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্র-জনতার একটি অংশ।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে এ আন্দোলন শুরু হয়, যা শুক্রবার (৯ মে) সকাল পর্যন্তও অব্যাহত রয়েছে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

সরেজমিনে দেখা গেছে, শুরুর পর থেকে দলে দলে এসে আন্দোলনে যোগ দেন আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা। এ সময় আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগ নিষিদ্ধ কর’, ‘বিচার কর, করতে হবে’, ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এখানে মঞ্চ তৈরি করা হবে এবং আমরা অবস্থান চালিয়ে যাব।

ইতোমধ্যে মিন্টো রোডের পানির ফোয়ারার পাশে মঞ্চ নির্মাণের জন্য বাঁশ, কাঠসহ প্রয়োজনীয় সরঞ্জাম এনে রাখা হয়েছে।

আরও পড়ুন : আব্দুল হামিদের দেশত্যাগ: দায়িত্ব অবহেলায় অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

আন্দোলনের নেতৃত্বে রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার নেতৃত্বে রাত ১০টার পর থেকেই যমুনার সামনে মিছিল নিয়ে জড়ো হন আন্দোলনকারীরা। রাত পৌনে ১টার দিকে অবস্থান কর্মসূচিতে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা এবং আপ বাংলাদেশের আলী হাসান জুনায়েদসহ অন্যান্য নেতারা।

এ সময় অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারমধ্যে ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ‘নাহিদ, আক্তার আসছে, রাজপথ কাঁপছে’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’, ‘২৪ বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘লীগ ধর, জেলে ভর’, প্রভৃতি বলে স্লোগান দেওয়া হয়।

এ আন্দোলন ঘিরে যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে টানা অবস্থান, আন্দোলন অব্যাহত

সর্বশেষ আপডেট : ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫