১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রফিকুল মাদানীর অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • 61

আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানীর করা অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সালমান রহমান পল্লবকে বহিষ্কার করা হয়েছে। এ ছাত্রনেতার বিরুদ্ধে, এক নারীকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ আনেন রফিকুল ইসলাম।

এর আগে বুধবার (০৭ মে) বিকেলে তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি ছাত্রদল নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। পরে রাত ৮টায় তিনি এ বিষয়ে পূর্বধলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসব ঘটনা ও অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়।

রফিকুল মাদানীর অভিযোগ

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করে এ বক্তা তার ফেসবুক দেওয়া এক পোস্টে লেখেন, ‘আমি স্তব্ধ, বাকরুদ্ধ —বলার মতো কোনো ভাষা নেই। এসব কথার কারণে আওয়ামী লীগের লোকজন হয়তো হাসাহাসি করবে, কিন্তু বাস্তবতা তো এড়িয়ে যাওয়া যাবে না।

তিনি লেখেন, আমার এক চাচাতো ভাই তার ভাতিজিকে নিয়ে ঢাকা যাচ্ছিল। সে নিজে প্রাইভেটকারচালক, আর মেয়েটি পেছনের সিটে শুয়ে ছিল। মেয়েটি বিবাহিত। পথে পূর্বধলা থানা ছাত্রদলের আহ্বায়ক পল্লব ও তার দলবল মিলে শ্যামগঞ্জ বাজারে রাতে ২০-২৫ জনের একটি দল গাড়ি থামিয়ে টেনে হিঁচড়ে মেয়েটিকে নামিয়ে শ্লীলতাহানি করে। তারা মেয়েটিকে চড়থাপ্পড় মারে এবং জোরপূর্বক নিয়ে যায়।

আমার ভাই তাদের থামাতে গেলে তাকেও মারধর করা হয়। মেয়েটিকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে আমরা পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করি। পূর্বধলা থানার ওসি ঘটনাস্থলে গেলেও, আমি ফোনে থাকার সময়ও দেখেছি, ওসির সামনে আমার ভাইকে হুমকি ও গালাগালি করা হচ্ছে এবং আঘাত করা হয়েছে।

আরও পড়ুন : দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আমি পল্লবসহ ঘটনার সঙ্গে জড়িত সবার উপযুক্ত বিচার দাবি করছি। একই সঙ্গে, যিনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, সেই পূর্বধলা থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মাগরিবের পরে আমি সাংবাদিক সম্মেলন করব।’

ভুক্তভোগী ওই নারীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ওই নারী বুধবার রাতে তার মামার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে শ্যামগঞ্জ এলাকায় সালমান রহমান পল্লব ও তার দলবল তাদের আটক করে। এক পর্যায়ে হেনস্তা করে। পরে থানা পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করতে গেলেও পল্লব পুলিশের সামনেই ওই নারীর স্বজনদের ওপর আক্রমণ করে।

ছাত্রদল নেতাকে বহিষ্কার

এসব ঘটনায় এরইমধ্যে দলীয়শৃঙ্খলা ভঙ্গের দায়ে পল্লবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সালমান রহমান পল্লবকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে ছাত্রদলের নেত্রকোণা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন বলেন, কেউ যদি দলের শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজ করে তার দায়ভার কখনোই সংগঠন বহন করবে না। পল্লবের বিরুদ্ধে যেহেতু একটি অভিযোগ এসেছে তাই সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কেউ যদি কোনো অপকর্ম করে থাকে, তাহলে এর দায়ভার একান্তই তার নিজের।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত কোনো অভিযোগ করেনি। এমনকিছু করলে তখন এ বিষয়ে কথা বলতে পারব। তার আগে কিছু বলতে চাচ্ছি না।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রফিকুল মাদানীর অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা

সর্বশেষ আপডেট : ০৩:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫