০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • 65

পাকিস্তানের মিসাইল হামলা চালিয়েছে ভারত। টান টান উত্তেজনার মাঝে মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডের অন্তত তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যা জানাল পাকিস্তান

পাকিস্তানের আইএসপিআর দাবি করেছে, ভারত পাকিস্তানের তিনটি শহরে মিসাইল হামলা চালিয়েছে। শহরগুলো হলো বাহাওয়ালপুর, রাওয়ালপিন্ডি এবং মুজাফফরাবাদ।

বাহাওয়ালপুরে হাফিজ সাঈদের একটি মাদ্রাসায় হামলা হয়েছে, যেখানে তিনটি বিস্ফোরণের শব্দে শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ছাড়া, কাশ্মীরের মুজাফফরাবাদ এবং রাওয়ালপিন্ডিতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : একদিনে ৪ দেশে ভয়াবহ বিমান হামলা চালালো ইসরায়েল

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ডিজি আইএসপিআর এই হামলার জন্য ভারতকে দায়ী করেছেন এবং প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। পরে ভারত এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। যদিও এ অভিযোগ পাকিস্তান অস্বীকার করেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু

সর্বশেষ আপডেট : ০৯:৪০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫