০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বজ্রাঘাতে দ্বিখণ্ড মেহগনি গাছ, দেখতে উৎসুক জনতার ভিড়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • 62

ছবি: সংগৃহীত

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে। এতে ওই গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে দশটার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের গাছে বজ্রাঘাতের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেখার জন্য কলেজে ভিড় করছেন উৎসুক মানুষ।

এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী এবং কর্মচারীরা জানান, ‘আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে বজ্রাঘাতেরও শব্দ শোনা যাচ্ছিল। আমরা পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনি গাছ উপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারো ক্ষয়-ক্ষতি হয়নি। ঘটনাটি জানাজানি হলে অনেকেই দেখতে আসছেন। কেউবা ক্যামেরাবন্দী করছেন।’

এডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম জানান, হালকা বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রাঘাত হয়। আমাদের চোখের সামনেই মেহগনি গাছটি বজ্রাঘাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার সবাই নিরাপদ স্থানে চলে যাই। আমার সঙ্গে আমার বন্ধু আলামিন ছিল।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি। যেহেতু গাছটি দ্বিখণ্ডিত হয়েছে, আমরা দ্রুত গাছটিকে অপসারণ করার ব্যবস্থা করব। বজ্রাঘাতের সময় গাছের নিচে আশ্রয় না নেয়ার আহ্বান জানান তিনি।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বজ্রাঘাতে দ্বিখণ্ড মেহগনি গাছ, দেখতে উৎসুক জনতার ভিড়

সর্বশেষ আপডেট : ০৫:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫