১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পিএসএলে রিশাদের রেকর্ড

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • 76

ছবি: সংগৃহীত

পিএসএলের এবারের আসরে টানা তিন ম্যাচ পর রোববার (৪ মে) আবারও লাহোরের একাদশে জায়গা হয় বাংলাদেশের রিশাদ হোসেনের। একাদশে জায়গা পেয়েই উইকেটের দেখা পেয়েছেন এই টাইগার স্পিনার।

তবে পরাজয়ের স্বাদ পেয়েছে তার দল লাহোর কালান্দার্স। এই ম্যাচে দলে সুযোগ পেয়ে হোমগ্রাউন্ডে করাচির বিপক্ষে ৩ ওভার বল করে ২৮ রান দিয়ে ১ উইকেট তুলে নেন রিশাদ। এই উইকেট নিয়েই রেকর্ড বুকে নিজের নাম লিখিয়েছেন টাইগার লেগি।

পিএসএলের এই ম্যাচে করাচির বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে লাহোর। দারুণভাবে ইনিংসের শুরুটা করে লাহোরের দুই ওপেনার ব্যাটসম্যান। ফখর জামান ও মোহাম্মদ নাঈমের ওপেনিং জুটি থেকে ৯০ রান আসে। কিন্তু এই জুটি ভেঙে গেলে তাসের ঘরের মতো ভেঙে যায় লাহোরের ইনিংস।

মোহাম্মদ নাঈম ২৯ বল খেলে করেন ৬৫ রান। ফখর ৩৩ বলে ৫১ রান করেন। বৃষ্টির কারণে ম্যাচ ১৫ ওভারে নেমে আসে। নির্ধারিত ওভারে ১৬০ রান সংগ্রহ করে লাহোর। করাচির হয়ে বল হাতে ২৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন আব্বাস আফ্রিদি।

বৃষ্টির কারণে করাচির সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৬৮ রান। জবাব দিতে নেমে করাচিও ভালো শুরু করে। ওয়ার্নার ও সেইফার্ট দলীয় খাতায় ৪০ রান যোগ করেন।৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৮ রান করে করাচি।

রিশাদ রেকর্ড ম্যাচেও পরাজয়ের স্বাদ

সপ্তম ওভারে রিশাদের হাতে বল তুলে দেন অধিনায়ক। বোলিংয়ে এসে প্রথম ওভারেই উইকেট তুলে নেন ডানহাতি এই টাইগার স্পিনার। জেমস ভিন্সকে সাজঘরে পাঠান রিশাদ।

এরপর আরও দুই ওভার বল করে উইকেটের দেখা পাননি রিশাদ। ৩ ওভার বল করে ২৮ রানের বিনিময়ে ১ উইকেট তুলে নেন তিনি। তবে এই এক উইকেট নিয়ে পিএসএলের রেকর্ডে নাম লিখিয়েছেন রিশাদ। পিএসএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৯ উইকেটের মালিক তিনি।

রিশাদ রেকর্ড করলেও ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে তার দল। ইরফান খানের ৪৮ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় করাচি।

ম্যাচের পর লাহোর কালান্দার্স পয়েন্ট টেবিলের চারে নেমে গিয়েছে। ৯ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। আর ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে গেছে করাচি। পেশোয়ার জালমি ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লাহোরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কোয়েটা এরই মাঝে প্লে-অফ নিশ্চিত করেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পিএসএলে রিশাদের রেকর্ড

সর্বশেষ আপডেট : ০৫:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫