লক্ষ্মীপুরে এক আওয়ামী লীগ নেতাকে রাস্তায় পেয়ে গণধোলাই দিয়েছে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার (৪ মে) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার ওই আওয়ামী লীগ নেতার নাম সাইফুল ইসলাম মুরাদ। তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।
জুলাই গণঅভ্যুত্থান ছাত্র-জনতার উপর প্রকাশ্যে হামলা ও খুনের অভিযোগ রয়েছে আওয়ামী লীগ মুরাদ হোসেনের বিরুদ্ধে।
পুলিশ জানায়, হাসিনার পতনের পর থেকে মুরাদ হোসেন গা-ঢাকা দেয়। তাকে ধরতে পুলিশ একাধিকবার বিভিন্ন স্থানে অভিযানও চালায়। কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি।
রোববার বিকেলে মুরাদকে জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশে ঘুরতে দেখে ছাত্র-জনতা পরে একত্রিত হয়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, সাইফুল ইসলাম মুরাদ নামে এক আওয়ামী লীগ নেতাকে ছাত্র-জনতা পুলিশে সোপর্দ করেছে।
‘৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সে জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে,’ বলেন ওসি।
হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
ঢাকা ডেস্ক 









