১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নিখোঁজের ১৪ ঘণ্টা পর সেই শিশুর মরদেহ উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • 75

১৪ ঘণ্টা পর নিখোঁজ শিশু সেহরিসের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজলা খালে পড়ে যাওয়া ছয় মাস বয়সী শিশু সেহরির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় ওই শিশু, তার মা ও দাদি অটোরিকশা থেকে নালায় পড়ে যায়। পরে মা ও দাদিকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় ৬ মাসের শিশু সেহরিস। এরপর থেকেই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু হয়।

জানা গেছে, দুর্ঘটনার পর রিকশাচালক পালিয়ে যায়। দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনাটি ঘটে। খবর পেয়ে চসিকের পরিচ্ছন্ন কর্মী এবং ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

শিশুটির মামা মারূফ জানান, আসাদগঞ্জ থেকে চেহরিসকে নিয়ে তার মা ও দাদি তার (মারূফ) বাসায় বেড়াতে আসছিল। বাড়ির কাছে এসে রাস্তায় পানি থাকায় রিকশা নেয় তারা। কিন্তু নালার পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলার কারণে তারা রিকশা নিয়ে নালায় পড়ে যায়। পরে চেহরিসের মা সালমা ও দাদি আয়েশাকে উদ্ধার করা গেলেও চেহরিস হারিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিখোঁজের ১৪ ঘণ্টা পর সেই শিশুর মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট : ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫