১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাবা হারালেন হিরো আলম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • 68

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবুল রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

হিরো আলম নিজেই তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে। তিনি জানান, বগুড়া সদরের এরুলিয়া গ্রামের নিজ বাড়িতে আজ (১৬ এপ্রিল) জোহরের নামাজের পর মরদেহের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তার বাবাকে।

জানা গেছে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন হিরো আলমের বাবা। কিছুদিন আগেই আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয় তাকে। ওই সময় হিরো আলম জানিয়েছিলেন, সবাই যেন তার বাবার জন্য দোয়া করেন, যাতে তার বাবা সুস্থ হয়ে ফিরে আসেন সবার মাঝে।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা হিরো আলম প্রায় সময়ই আলোচনায় থাকেন। কখনো মিউজিক ভিডিও, কনটেন্ট ও সমসাময়িক ইস্যু আবার কখনো জাতীয় ইস্যুতে কথা বলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাবা হারালেন হিরো আলম

সর্বশেষ আপডেট : ০১:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫