ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলে চাকরি পাচ্ছেন। তবে তিনি কোন পদে নিয়োগ পাবেন, তা এখনো নির্ধারিত হয়নি। তার শিক্ষাগত যোগ্যতার নথি পর্যালোচনা করে উপযুক্ত পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডিএমটিসিএলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, নিহত কালামের পরিবারের প্রতি মানবিক সহায়তার অংশ হিসেবে আইরিন আক্তারকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
গত ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পাশে ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদের মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর নিহতের স্ত্রী আইরিন পিয়া বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। এরপর সরকার দ্রুত তদন্তের নির্দেশ দেয়। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে।
ঢাকা ডেস্ক 









