০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • 215

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৮ জনে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : নির্বাচনী প্রতীক তালিকায় নতুন সংযোজন ‘শাপলা কলি’

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৯২৮ জন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরে ৩৪৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৯৪ জন, বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রামে ৮৮ জন, খুলনায় ৪৬ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৬৩ জন, রংপুরে ১৩ জন এবং সিলেটে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত দেশে ৬৯ হাজার ৩৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৬:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫