১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা : ভারতের ৩ রাজ্যে সতর্কতা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:১৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • 120

ছবি : সংগৃহীত

ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে । ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে এটি।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) সর্বশেষ বুলেটিন অনুসারে, শেষ ছয় ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে মোন্থা।

আইএমডি বুলেটিনের তথ্য বলছে, মঙ্গলবার সন্ধ্যায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের কাকিনাড়া এবং কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে মোন্থা।

আইএমডির সর্বশেষ বুলেটিন দেওয়া হয়েছে গতকাল সোমবার রাত ৯ টার দিকে। সেখানে বলা হয়েছে, মঙ্গলবার সকালের মধ্যে ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হবে। ‘প্রবল’ আকারেই মঙ্গলবার সন্ধ্যার পর অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে। এ সময় ওই অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ছুঁতে পারে ১১০ কিলোমিটারের গণ্ডিও।

ভারতের দক্ষিণাঞ্চলীয় দুই রাজ্য তামিলনাড়ু, অন্ধ্র এবং পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। উপকূল থেকে সরানো হয়েছে লোকজনকে। ওই তিন রাজ্যে মঙ্গলবার বন্ধ থাকছে স্কুল। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন।

অন্ধ্রে মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। তাই কড়া সতর্কতা জারি করা হয়েছে রাজ্যটিতে। সোমবার অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অন্ধ্রপ্রদেশের বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, কাকিনাডা জেলায় উপকূলের কাছের এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, ৪০-৫০ হাজার মানুষ এরই মধ্যে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এবং প্রায় ৩৯ লাখ মানুষ সরাসরি প্রভাবিত হতে পারেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা : ভারতের ৩ রাজ্যে সতর্কতা

সর্বশেষ আপডেট : ১১:১৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫