০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

লটারিতে ৪০ লাখ টাকার পুরস্কার জিতল প্রবাসী বাংলাদেশী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 246

আরব আমিরাতের দুবাইয়ে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন বাংলাদেশী মনসুর আহমেদ। সেখানে চার বছর ধরে আছেন তিনি। তার পরিবার বাংলাদেশেই থাকে। জীবনে প্রথমবারের মতো ‘বিগ টিকিটের’ লটারি কিনেছিলেন মনসুর; আর প্রথমবারেই করে ফেললেন বাজিমাত।

মনসুর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জিতেছেন । বাংলাদেশি মুদ্রামান অনুযায়ী এই সোনার দাম ৪০ লাখ টাকার সমান।

রোববার (২৬ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

তিনি তার কয়েকজন কাছের বন্ধুর সঙ্গে মিলে এই টিকিটটি কেনেন। এখন তারা সবাই পুরস্কারের অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেবেন।

লটারিতে সোনা জেতার পর মনসুর বলেন, আমি আমিরাতে চার বছর ধরে আছি। আজ আমি অনেক খুশি। আমি সামাজিকমাধ্যমে প্রথমে বিগ টিকিটের লটারির কথা জানতে পারি। এরপর আমার ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ বানাই এবং লটারির টিকিট কিনি। আমার ভাগ্যটা দেখুন! আমি প্রথমবারের মতো টিকিট কিনেছিলাম, প্রথমবারই আমরা জিতেছি। আমরা সবাই খুবই খুশি এবং কৃতজ্ঞ।

১০ বন্ধুর সবার সঙ্গে এই সোনা সমানভাগে ভাগ করে নেবেন জানিয়ে মনসুর বলেন, আমরা সোনা ভাগ করে নেওয়া এবং টিকিট কেনা অব্যাহত রাখার পরিকল্পনা করছি। এটি এমন এক অভিজ্ঞতা, যা আমরা কখনো ভুলব না।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

লটারিতে ৪০ লাখ টাকার পুরস্কার জিতল প্রবাসী বাংলাদেশী

সর্বশেষ আপডেট : ০৬:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫