১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 163

মেট্রোরেল। ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে।

পথচারীর মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি আরও জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপাতত শুধু দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে। রোববার (২৬ অক্টোবর) দুপুর ২টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এমনটা বলেন।

ঘটনাস্থল পরিদর্শনে শেষে উপদেষ্টা বলেন, সেতু বিভাগের সচিব আবদুর রউফকে আহ্বায়ক করে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তারা আগামী ২ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। তারা আগের ঘটনার তদন্ত রিপোর্ট পর্যালোচনা করবেন এবং কেন এই ঘটনা ঘটছে সেটা খুঁজে বের করবেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

সর্বশেষ আপডেট : ০৪:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫