১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বনলতা এক্সপ্রেস ট্রেনে মিলল বিপুল পরিমান অস্ত্র-গুলি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 186

রাজধানীর বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অভিযান চালিয়ে অস্ত্রভর্তি ট্রলি ব‍্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৬ অক্টোবর) বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে ডগ স্কোয়াডসহ এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম। তবে কী পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আমাদের জানানো হয়নি। এটি জানালে আমরা আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।

তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র দাবি করেছে, ব্যাগে আটটি পিস্তল, ১৪ টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বনলতা এক্সপ্রেস ট্রেনে মিলল বিপুল পরিমান অস্ত্র-গুলি

সর্বশেষ আপডেট : ০২:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫