০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাইবারবুলিং রোধে তরুণীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 254

বাংলাদেশে ক্রমবর্ধমান অনলাইন সহিংসতা ও সাইবারবুলিং প্রতিরোধে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “সাইবারবুলিং এবং বাংলাদেশের তরুণী: নিরাময়, ক্ষমতায়ন ও সচেতনতা” শীর্ষক সেমিনারের আয়োজন করেছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান বাংলাদেশ রেজোনেয়ার (টিবিআর)।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় নারীদের অনলাইন নিরাপত্তা, মানসিক সুস্থতা ও রাজনৈতিক অংশগ্রহণে সাইবারবুলিংয়ের প্রভাব নিয়ে আলোচনায়।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের ডিজিটাল যুগে নারী ও তরুণদের প্রতি সাইবারবুলিং এক ভয়াবহ সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। গবেষণায় দেখা গেছে, অনলাইন হয়রানির শিকারদের মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী ও কিশোরী। অনেক ক্ষেত্রেই তারা ভুয়া প্রোফাইল, রিভেঞ্জ পর্ন, ব্ল্যাকমেইল ও অপমানজনক বার্তার মাধ্যমে নির্যাতনের শিকার হন।

রাজনৈতিক ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। নারী রাজনৈতিক কর্মীরা নিয়মিতভাবে অপপ্রচার, হুমকি ও মানহানিকর প্রচারণার মুখে পড়ছেন। ২০২২ সালে রিপোর্টকৃত অনলাইন অপরাধের ৫২ শতাংশই সাইবারবুলিং সম্পর্কিত, যার বড় অংশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পরিসংখ্যানে উঠে এসেছে।

আরও পড়ুন : ভুঁড়ি কমানোর কার্যকর উপায়: সুস্থ শরীরের পথে সহজ অভ্যাস

সেমিনারে অংশ নেন—ডা. মো. রাহানুল ইসলাম, রেসিডেন্ট সাইকিয়াট্রিস্ট, সেন্ট্রাল ড্রাগ অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার, ঢাকা অ্যাডভোকেট আশরাফ জলাল খান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ব্যাংকের আইন উপদেষ্টা, সানজিদা ইসলাম জুঁই, সহ-সম্পাদক, কালের কণ্ঠ, নিবেদিতা বিশ্বাস, প্রতিষ্ঠাতা, পলিটি অ্যাকশন ল্যাব (PAL), ভারত।

এছাড়াও, সেমিনারে উপস্থিত পাঁচজন নারী ভুক্তভোগী তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও পুনরুদ্ধারের গল্প ভিডিও সাক্ষাৎকারের মাধ্যমে শেয়ার করেন।

দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ থেকে ১০০ জন শিক্ষার্থী অংশ নেন এই আলোচনায়।

বাংলাদেশ রেজোনেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জান্নাতুল নওরীন উর্মি বলেন,“এই উদ্যোগের মাধ্যমে আমরা তরুণীদের মধ্যে অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য এমন একটি ডিজিটাল বাংলাদেশ গড়া, যেখানে তরুণীরা হয়রানির ভয় ছাড়াই নেতৃত্ব দিতে পারে।”

সেমিনারের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে অনলাইন নৈতিকতা, মানসিক স্বাস্থ্য সচেতনতা ও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি, নারী রাজনৈতিক অংশগ্রহণে নিরাপদ অনলাইন পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাইবারবুলিং রোধে তরুণীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজন

সর্বশেষ আপডেট : ০৭:০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫