ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু এবং নতুন করে ৮০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সময়কাল হিসেবে ধরা হয়েছে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত।
মৃত চারজনের মধ্যে একজন করে ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ছিলেন।
আরও পড়ুন : বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
নতুন ভর্তি রোগীদের বিভাজন নিম্নরূপ:
- বরিশাল বিভাগ: ১১২ জন
- চট্টগ্রাম বিভাগ: ৯৭ জন
- ঢাকা বিভাগ (সিটি করপোরেশন ছাড়া): ১৪৭ জন
- ঢাকা উত্তর সিটি: ১৫৫ জন
- ঢাকা দক্ষিণ সিটি: ১৩০ জন
- খুলনা বিভাগ: ৪৯ জন
- ময়মনসিংহ বিভাগ: ৪৯ জন
- রাজশাহী বিভাগ: ৩৭ জন
- রংপুর বিভাগ: ১৭ জন
- সিলেট বিভাগ: ১০ জন
গত এক দিনে সারাদেশে ৭৭১ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ৬০,২৬৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬৩,১৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা ডেস্ক 









