০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চালকের গলা কেটে অটোরিকশা নিয়ে গেল দুর্বৃত্তরা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 161

ছবি : সংগৃহীত

ময়মনসিংহে মাসুদ মিয়া (৩৮) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ভাটি বাড়েরা বাইপাস এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুদ ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকার খোরশেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন মাসুদ মিয়া। রাত সাড়ে ১০টার দিকে নগরের ভাটিবাড়েরা এলাকার বাইপাস সড়কে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত মাসুদ মিয়াকে বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নটর ডেম কলেজ সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে কুপিয়ে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় মাসুদ দৌড়ে বাইপাস সড়কে এসে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চালকের গলা কেটে অটোরিকশা নিয়ে গেল দুর্বৃত্তরা

সর্বশেষ আপডেট : ০২:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫