১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আসিফ নজরুল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 182

আইন উপদেষ্টা আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তবে অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, সেই দাবি করেছে।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক নানা ইস্যুতে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও অনৈক্য থাকায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়নের দিকে গেলে এই সংশয় কেটে যাবে।

তিনি আরও জানান, বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে। আগামী নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনের বিভিন্ন দিক এখন থেকে প্রধান উপদেষ্টা নিজেই ঘনিষ্ঠভাবে মনিটরিং করবেন।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সেনাপ্রধানসহ সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদের সাবজেলে রাখার বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণরূপে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার নেই।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আসিফ নজরুল

সর্বশেষ আপডেট : ০৩:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫