বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রোববার (১৯ অক্টোবর) রাতে ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে, যা দেশের ইতিহাসে একটি নতুন রেকর্ড।
ফলে আজ বুধবার (২০ অক্টোবর) একই দামে বিক্রি হচ্ছে সোনা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ১৭ হাজার ৩৩২ টাকা
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
সোনার আজকের বাজারদর—
• ২২ ক্যারেট : ভরিপ্রতি ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা
• ২১ ক্যারেট : ভরিপ্রতি ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা
• ১৮ ক্যারেট : ভরিপ্রতি ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা
• সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
ঢাকা ডেস্ক 









