০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আভাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 135

ছবি : সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ ইতোমধ্যে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে এখনও একই এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপ আরও ঘণীভূত হতে পারে এবং পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সুস্পষ্ট লঘুচাপটি বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু বর্তমানে মনসুন শেষ হয়ে গেছে, তাই সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ বিরাজ করছে।

সবশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি, সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আভাস

সর্বশেষ আপডেট : ০১:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫