১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বাড়ানোর সিদ্ধান্ত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 86

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এ সুবিধা দুই ধাপে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

শিক্ষক নেতা দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন, সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে আন্দোলনের অবসান ঘটছে এবং শিক্ষকরা বুধবার (২২ অক্টোবর) থেকে ক্লাসে ফিরবেন।

আরও পড়ুন : কুরিয়ার সেকশন থেকেই আগুনের সূত্রপাতের আশঙ্কা : বেবিচক

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, ‘আজকের দিনটি শিক্ষা বিভাগের জন্য ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা চলতি বছরের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (ন্যূনতম দুই হাজার টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ—মোট ১৫ শতাংশ বাড়ি ভাতা পাবেন।

তিনি আরও বলেন, “শিক্ষকদের জীবনমান উন্নয়নে এই সিদ্ধান্ত একটি বড় পদক্ষেপ। শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয় বিভিন্ন স্তরে আলোচনার মাধ্যমে শিক্ষকদের দাবি বাস্তবায়নে কাজ করেছে। এটি কারও একার অর্জন নয়, বরং যৌথ সাফল্য।”

মন্ত্রণালয় আশা করছে, এই সমঝোতার মাধ্যমে শিক্ষক সমাজ ও সরকারের মধ্যে আস্থা পুনরুদ্ধার হবে এবং শিক্ষার পরিবেশ আরও ইতিবাচক দিকে অগ্রসর হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বাড়ানোর সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট : ০১:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫